বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আরও ৪ নেতা

Reporter
নিজস্ব প্রতিবেদক
15 August 2026, 05:08 PM
News Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে আরও চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

মনোনীত নেতারা হলেন- অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, মো. ইসমাইল জবিউল্লাহ।

বিএনপি আশা করে, মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তারা কার্যকর ভূমিকা রাখবেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজনসহ মোট সদস্য সংখ্যা ১২। অন্য আটজন হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।