বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের বই-খাতা ও নগদ সহায়তা

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 12:52 AM
News Image
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এ সামাজিক কর্মসূচি
উৎসবমুখর পরিবেশে ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে ফেনীর ‘জিয়া স্মৃতি পাঠাগার’। দিবসটি উপলক্ষে স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ এবং শিক্ষা ভাতা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

​শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।

​জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা ও তাদের পাশে দাঁড়ানোই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। তারা কেবল রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কালিদহ ও ধলিয়া ইউনিয়নের ৫০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষাউপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ জোগাতে নগদ ১,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি নুরুল আলম সবুজ জানান, আগামী দিনেও এলাকার শিক্ষা ও মানবসেবামূলক কাজের পরিধি আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।