জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। ভিন্নধর্মী গায়কী দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। কাজী শুভ ও কণ্ঠশিল্পী পূজার বেশকিছু দ্বৈত গান জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘এত কাছে’, ‘সাত জনম’, ‘রোদেলা আকাশ’ ইত্যাদি। আবারও এই জুটির নতুন প্রকাশিত হলো। গানের শিরোনাম-‘পাগল মন মানে না’। কমল দত্তর কথায় গানটির সুরও করেছেন কাজী শুভ। সংগীত আয়োজন করেছেন আহমেদ সজিব। গানটির ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম। ২১ আগস্ট, শুক্রবার কাজী শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে কাজী শুভ বলেন, ‘অনেকদিন পর আমার আর পূজার নতুন দ্বৈত গান প্রকাশ্যে এলো। আমার বিশ্বাসটি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’