১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
খেলাধুলা

ইউএস ওপেনে ফিরছেন আলকারাজ

Reporter
নিজস্ব প্রতিবেদক
21 August 2026, 07:02 PM
News Image
কব্জির ইনজুরিতে চার মাস ধরে কোর্টের বাইরে কার্লোস আলকারাজ। ইনজুরির ধাক্কা সামলে লড়াইয়ে ফিরছেন স্প্যানিশ তারকা। তিনি জানিয়েছেন, ইউএস ওপেনে দিয়ে কোর্টে ফিরবেন।

আলকারাজ গত ১৪ এপ্রিলের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। চোট থেকে সেরে ওঠার পথে তিনি উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন- দুটো টুর্নামেন্টই মিস করেছেন। ফুটবল ট্রান্সফার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে যৌথভাবে দেওয়া এক পোস্টে আমেরিকার পতাকা ও একটি বিমানের ছবি দিয়ে ‘আমরা যাচ্ছি’ লিখে ফেরার খবরটি নিশ্চিত করেন তিনি।

গত এপ্রিলে বার্সেলোনা ওপেনে আলকারাজ চোটে পড়ার পর থেকে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ তাকে টপকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে এসেছেন। ইয়ান্নিক সিনার এখনও এক নম্বরেই আছেন। মন্টে কার্লো মাস্টার্সে আলকারাজকে হারিয়ে তিনি এক নম্বরে উঠে এসেছিলেন।

ইউএস ওপেনে নিজের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ফিরবেন আলকারাজ। ২০২৫ সালের ফাইনালে সিনারকে চার সেটে হারিয়ে শিরোপা জেতার পর এবার তৃতীয়বারের মতো এই ট্রফি জয়ের লক্ষ্য থাকবে তার। ইউএস ওপেন শুরু হবে ৩০ আগস্ট।