মেঘনা আলমের ‘ভার্জিন’ স্ট্যাটাস, নেটিজেনদের নানা প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
23 August 2026, 10:35 PM
ব্যক্তিজীবন নিয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে চমকপ্রদ মন্তব্য করেছেন আলোচিত মডেল, অভিনেত্রী ও রাজনীতিক মেঘনা আলম। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি দাবি করেছেন, ‘সারাজীবন ছিলাম ভার্জিন।’ মন্তব্যটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।
রবিবার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
মেঘনা আলম স্ট্যাটাসে লেখেন, ‘ভাই আমি সারাজীবন ছিলাম ভার্জিন, মদ সিগারেট কিছুর অভ্যাস নেই, টাকা পয়সার বিষয়েও ভয়ঙ্কর দানশীল, যতটুকু পৈতৃক সম্পদ আছে তাই ব্যবহার করিনা। হুমকি দিয়ে লাভ নেই কোনও, আমি একটু খারাপ খারাপের সাথে!’
তবে কোন পরিস্থিতিতে বা কাদের উদ্দেশে তিনি এ বক্তব্য দিয়েছেন, তা স্ট্যাটাসে উল্লেখ করেননি।
এদিকে তার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জেতেন মেঘনা আলম। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যানও। সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানকে ‘স্বামী’ দাবি এবং তাদের কথিত সম্পর্ক ঘিরে এর আগে আলোচনায় এসেছিলেন তিনি।
এদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ করেছেন সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। অভিযোগের পর গত ১০ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান মেঘনা আলম।