১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
বাণিজ্য

পদ্মা ব্যাংকের ১৪২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Reporter
নিজস্ব প্রতিবেদক
24 August 2026, 05:40 PM
News Image
পদ্মা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৪২ তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী খান। আর সভা পরিচালনা করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্ব)।

সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার-এট-ল মো. রোকনুজ্জামান এবং এএইচএম আরিফুল ইসলাম।