১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
সারাদেশ

অপ্রতিমের মা: আমি কোন দেশে থাকি? এটা কোন দেশ?

Reporter
নিজস্ব প্রতিবেদক
19 September 2026, 10:06 PM
News Image
আমি কোন দেশে থাকি? এটা কোন দেশ? একটা ছেলে বের হলে তাকে মেরে ফেলতে হবে? বলে অঝোরে কাঁদতে কাঁদতে বলছিলেন কুমিল্লায় মৃত উদ্ধার ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান। তিনি গিয়ে বিলাপ করতে দেখেন সন্তানহারা মাকে।

আমার ছোট্ট ছেলে কী অন্যায় করেছে, আমি এটার জবাব চাই। আমি কোনো বিচার মানিনা। আমাকে উত্তর দিতে হবে। অঝোরে কাঁদতে কাঁদতে বলছিলেন অপ্রতীমের মা নাহিদা বেগম।

নাহিদা বেগম বলতে থাকেন, ‘আমি কোন দেশে থাকি? এটা কোন দেশ? একটা ছেলে বের হলে তাকে মেরে ফেলতে হবে?’

তিনি আর্তনাদ করতে করতে বলেন, ‘আমি বাঁচব ক্যামনে? আমাকে সবাই একটু বলেন, আমার তো একটাই ছেলে।! আমি ক্যামনে আমার জীবন কাটাব? আমি আমার জীবন পার করবো ক্যামনে?’

অন্যদিকে শিশুর বাবা অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, ‘ফোনটা নেওয়ার জন্য মেরে ফেললো আমার ছেলেকে!’

এ সময় উপস্থিত এমপি মনিরুল হকও কাঁদতে থাকেন। তাকেও হতবিহ্বল হয়ে চোখের জল মুছতে দেখা যায়।