দিল্লিতে ট্যুরিস্ট বাসে ভয়াবহ আগুন: নিহত ৯, আহত অনেক
নিজস্ব প্রতিবেদক
24 September 2026, 09:37 AM
ভারতের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি স্লিপার ট্যুরিস্ট বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন যাত্রী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এবং বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটিতে আগুন লাগে।
দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়েন।
আরও পড়ুন
বেতনের ১২ হাজার না পেয়ে ৩০ কোটি টাকার ক্ষতি করলেন কর্মচারী!
বেতনের ১২ হাজার না পেয়ে ৩০ কোটি টাকার ক্ষতি করলেন কর্মচারী!
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই বাসটিতে ধোঁয়া ছেয়ে যায় এবং ভেতরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কর্মকর্তাদের আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সূত্র: এনডিটিভি