বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা নারী নিহত

Reporter
নিজস্ব প্রতিবেদক
16 August 2026, 11:52 AM
News Image
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় এক ইউক্রেনীয় নারী নিহত হয়েছেন। একই সময়ে ইউক্রেন সংলগ্ন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোনকে ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওদেসা অঞ্চলে রুশ হামলার সময় একটি ড্রোন সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ন্যাটোর বিমান কহল মিশন থেকে একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান পাঠানো হয় এবং ড্রোনটিকে সফলতা ও নিরাপত্তার সঙ্গে ভূপাতিত করা হয়।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দেশের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক বিমান হামলায় এক নারী প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া একাধিক আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া দেশটির বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়।

ন্যাটো সীমান্ত সংলগ্ন এলাকায় এ ধরনের ঘটনা ইউরোপীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।