বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বিনোদন

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
নিজস্ব প্রতিবেদক
15 August 2026, 11:45 AM
News Image
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল-অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা এই মডেল অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করেছে।

মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি ইতোমধ্যেই বেশ কটি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ উল্লেখযোগ্য।