বিনোদন
‘বিষণ্ন মেঘ’ নাটকে তারা
ফাই ফটো
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী এবার নির্মাণ করলেন একখণ্ডের নাটক ‘বিষণ্ন মেঘ’। ইফফাত আরেফীন তন্বির রচনায় নাটকটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন ডলি জহুর, মিলি বাশার।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মম বলেন, ‘চয়নিকা বউদির নির্মাণে ২৫ বছর সময় পার করেছেন ইতোমধ্যে। সেই উদযাপনেই আমরা বিষণ্ন মেঘ নাটকটিতে অভিনয় করেছি। খুব সুন্দর গল্প, আশা করছি সবার ভালো লাগবে।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘একজন পরিচালক হিসেবে দিদির ২৫ বছরের পথচলা উপলক্ষে আমি বেশ কয়েকটা নাটকে অভিনয় করছি। ২৫ বছর ধরে একই ধারাবাহিকতায় নির্মাণে থাকতে গেলে তাকে মেধাবী হতে হয়। নিঃসন্দেহে দিদি একজন মেধাবী পরিচালক। যে কারণে তিনি এতটা পথ পেরিয়ে আসতে পেরেছেন। বিষণ্ন মেঘ নাটকটি তিনি নিজস্ব স্টাইলেই করা। দিদিও প্রতিটি নাটকেই তার নিজস্বতা থাকে, শিল্পীদেরও তিনি এমনভাবে উপস্থাপন করেন দেখলেই দর্শক বুঝতে পারেন যে, এটা তার নাটক। বিষণ্ন মেঘ তার প্যাটার্নেও মধ্যেই একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত নাটক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’
সাদিয়া আয়মান বলেন, ‘দিদির সঙ্গে কাজ করতে এ কারণেই বেশি ভালো লাগে যে তিনি আসলে ভীষণ গুছানো একজন পরিচালক। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি তার পরিচালনায় কাজ করেছি। আমি, দিদি, মম আপু আমরা প্রথম এক নাটকে একসঙ্গে কাজ করেছি। সবমিলিয়ে এই নাটকটাতে একটা বিশেষ ব্যাপার আছে। দিদিও ক্যারিয়ারের ২৫ বছরে দিদিকে অনেক অনেক শুভকামনা। সবচেয়ে বড় কথা দিদি খুব চমৎকারভাবে রোমান্টিক গল্প বলতে পারেন। আশা করছি বিষণ্ন মেঘটাও দর্শকের মন ছুঁয়ে যাবে।’
নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে। এরপর ‘লেজার ভিশন’-এর ইউটিউব চানেলে প্রচার হবে।