বিজ্ঞাপন (Ad Space)
ঢাকা ৩১ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জাতীয়

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

Reporter
নিজস্ব প্রতিবেদক
15 August 2026, 05:04 PM
News Image
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭২৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে নতুন রোগী পাওয়া গেছে ৭৯৮ জন।

গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১,৪১,৭৭৬ জন এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১৭,৮০০ জন।

এই ৫ মাসে মোট ১,২৩,৪৯৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১,১৯,০৮৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, টিকাদানের হার কমে যাওয়ার কারণে বাংলাদেশ তার হাম প্রতিরোধী 'হার্ড ইমিউনিটি' বা সামগ্রিক প্রতিরোধ ক্ষমতা হারিয়েছে, যার ফলে এই প্রাদুর্ভাব তীব্র রূপ নিয়েছে।