খেলাধুলা
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা হাসান মাহমুদ
বাংলাদেশের ঐতিহাসিক জয়ের কারিগর হাসান মাহমুদ। টাইগার পেসারের গতি আর সুইংয়ে অস্ট্রেলিয়ার ২০ উইকেটের ৯টি পতন হয়েছে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
পুরস্কার বিতরণী মঞ্চে হাসান মাহমুদ বলেন, ‘ম্যাচের আগে, অনুশীলন সেশনে আমরা প্রতি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে, তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।’
প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন টাইগার পেসার, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। সবমিলিয়ে তিনি শিকার করেছেন ৯ উইকেট। এক টেস্টে এটাই তার সর্বোচ্চ উইকেট শিকার।
হাসান মাহমুদ বলেন, ‘কোচদের সঙ্গে আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল, ভিডিও দেখেছি, আর মাঠে আমরা সেটাই করেছি। উইকেটে বোলাররা ধৈর্য ধরেছে, তারা লাইন ও লেংথ ঠিক রেখেছে। তারই ফলাফল এসেছে।’